ছ ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার - The News Lion

ছ ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার




দি নিউজ লায়ন ;   শুক্রবার সকালে বাগনানের গোপালপুর গ্রাম থেকে একটি ৬ ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল বন দফতরের কর্মীরা। জানা গেছে বৃহস্পতিবার রাতে গোপালপুর গ্রামের জনৈক বাসিন্দা গিরিশ বেরা তার বাড়ির পাশে বনের মধ্যে চন্দ্রবোড়া সাপটি দেখতে পান। 



পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সাপটিকে ধরে একটি জায়গায় আটকে রাখে। শুক্রবার সকালে বন দফতরে খবর দেওয়া হলে বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দফতর সূত্রে খবর উদ্ধার হওয়া সাপটিকে গড়চুমুক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.